শহরের এক কোণে পুরোনো টিনের ছাউনি দেওয়া ছোট একটা গ্যারেজ—"রুদ্র অটো ওয়ার্কস"। বাতাসে পোড়া মোবিল, গ্রিজ আর পেট্রোলের ঝাঁঝালো গন্ধ।ভাঙা একটা ট্রাকের নিচে শুয়ে রেঞ্জ দিয়ে নাট টাইট করছিল রুদ্র। তার পরনে একটা তালি মারা নীল রঙের জীর্ণ শার্ট, যার হাতা কনুই পর্যন্ত গোটানো। চুলে ধুলোবালি, কপালে আর গালে কালো গ্রিজের দাগ। বাইরে থেকে তাকে দেখে যে কেউ বলবে বিশ-বাইশ হাজার টাকা আয়ের এক ছাপোষা মোটর মেকানিক। কিন্তু...